টি-টোয়েন্টি থেকে আমলার বিশ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ছিলেন। এবি ডি ভিলিয়ার্স অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার পর হাশিম আমলারই এই সংস্করণে অধিনায়ক হওয়ার কথা ছিল। কিন্তু আমলা নিজেই জানিয়েছেন অধিনায়কত্ব দূরে থাক, এ বছর আর টি-টোয়েন্টি খেলবেন না তিনি।গত ডিসেম্বরেই আমলা টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করেছিলেন তাঁকে যেন টি-টোয়েন্টির দলে আর না রাখা হয়। কোচ গ্যারি কারস্টেন জানিয়েছেন, আমলার অনুরোধ রাখা হয়েছে। গত বুধবারই ফ্যাফ ডু প্লেসিসকে নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ১৫ ম্যাচে ১১৮ স্ট্রাইক রেটে ২৬৯ রান করেছিলেন আমলা। ওয়েবসাইট।