টি-টোয়েন্টি দলে একটি পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এই দলে নেই ওয়ানডে সিরিজ খেলা নাঈম ইসলাম। ১০ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠেয় ম্যাচের দলে আছেন আজকের সিরিজ নির্ধারণী ম্যাচে খেলা সব খেলোয়াড়ই। পাশাপাশি আছেন পেসার রুবেল হোসেন। চোটের কারণে ওয়ানডে সিরিজ মিস করা সাকিব আল হাসান টি-টোয়েন্টি ম্যাচটিতেও বিশ্রামে থাকছেন।বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম, ইলিয়াস সানি, জহুরুল ইসলাম, রুবেল হোসেন, নাসির হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, এনামুল হক।