টি-টোয়েন্টি দলে ফিরলেন ভেট্টোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষণাটা দিয়ে রেখেছিলেন কিছুদিন আগেই—আবার ফিরতে চান সীমিত ওভারের ক্রিকেটে। রঙিন পোশাক গায়ে চড়িয়ে খেলতে চান ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট। তাঁর ইচ্ছাটা পূর্ণ হতে যাচ্ছে দ্রুতই। ২০১১ বিশ্বকাপের মধ্য দিয়ে সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানানো ড্যানিয়েল ভেট্টোরি ডাক পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ভারতের বিপক্ষে সিরিজের নিউজিল্যান্ড দলে।আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ৮ ও ১১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ফলে বিশ্বকাপ এবং ভারতের সিরিজের জন্য একই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। গতকাল ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছে ভেট্টোরিকে। যদিও কুঁচকির চোটে ২৩ আগস্ট থেকে শুরু ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন ভেট্টোরি।ভেট্টোরির সঙ্গে কিউইদের টি-টোয়েন্টি দলে ফিরেছেন তরুণ পেসার অ্যাডাম মিলনেও। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০ বছর বয়সী পেসার। প্রায় দুই বছর পর আবার ডাক পেলেন সেই টি-টোয়েন্টি দলেই। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের সফরের টি-টোয়েন্টি দলে থাকা অ্যান্ড্রু এলিস, টম লাথাম, ড্যানিয়েল ফ্লিন ও ডিন ব্রাউনলির জায়গা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে না পারলেও জেমস ফ্রাঙ্কলিন ধরে রেখেছেন জায়গা। ওয়েবসাইট।নিউজিল্যান্ড দল: মার্টিন গাপটিল, রব নিকোল, ব্রেন্ডন ম্যাককালাম, নাথান ম্যাককালাম, রস টেলর (অধিনায়ক), কেন উইলিয়ামসন, বিজে ওয়াটলিং, জেমস ফ্রাঙ্কলিন, ড্যানিয়েল ভেট্টোরি, কাইল মিলস, ডগ ব্রেসওয়েল, টিম সাউদি, রনি হিরা ও অ্যাডাম মিলনে।