টি-টোয়েন্টি দলেও আছেন তিন নতুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্য কাল ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নির্বাচক কমিটি। দলে কোনো চমক নেই। টুকটাক কিছু পরিবর্তনের পর ওয়ানডে সিরিজে সর্বশেষ দাঁড়ানো দল থেকে টি-টোয়েন্টির দলে নেই কেবল নাঈম ইসলাম। এই সিরিজেই ওয়ানডে অভিষেক হওয়া সোহাগ গাজী, এনামুল হক ও মমিনুল হকরা ধরে রেখেছেন জায়গা। বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, এনামুল হক, আবদুর রাজ্জাক, মমিনুল হক, জহুরুল ইসলাম, নাসির হোসেন, ইলিয়াস সানি, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সোহাগ গাজী, জিয়াউর রহমান ও শফিউল ইসলাম।