টি-টোয়েন্টি দলেও নেই ক্যালিস
টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। ইচ্ছে আছে ২০১৫ সালে বিশ্বকাপে খেলার। তবে টি-টোয়েন্টি নিয়ে নিজের অবস্থানটা পরিষ্কার করেননি জ্যাক ক্যালিস। হতে পারে এই দ্বিধাদ্বন্দ্বের কারণে কিংবা ক্যালিসের বয়সটাকে বিবেচনায় রেখে আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার প্রাথমিক দলে রাখা হয়নি তাঁকে। এএফপি।
শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বছর খানেক আগে। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ক্যালিসের তিন ম্যাচে ২৪ রান, বল হাতে পাঁচ ম্যাচে ৭ উইকেট। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দলে না রাখার কোনো কারণ ব্যাখ্যা করেছেন সিএসএর একজন মুখপাত্র, ‘ক্যালিস অনেক দিন ধরেই টি-টোয়েন্টি খেলছে না। আর সে তো স্পষ্ট করেই বলেছে, শুধু ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে চায়।’
তবে ৩০ জনের এই প্রাথমিক দলের বাইরে থেকেও নির্বাচকেরা যে কাউকে মূল দলে ডাকতে পারেন বলে নিশ্চিত করেছেন তিনি।