টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাড হজও
ব্র্যাড হজও

হজের হুমকি
টেস্ট ও ওয়ানডেতে সাফল্যের চূড়া দেখেছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপটাই তাদের কাছে আক্ষেপ। সেই আক্ষেপ কি এবার ঘুচবে? শেন ওয়াটসন আশাবাদী, স্বপ্ন দেখেছেন দেখেছেন ব্র্যাড হজও। এবার যেকোনো বারের চেয়ে শক্তিশালী অস্ট্রেলিয়া দল আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে—এটা ছিল ওয়াটসনের কথা। আরেক কাঠি ওপরে সতীর্থ হজ। ৩৯ বছর বয়সী টি-টোয়েন্টি ‘বিশেষজ্ঞ’ রীতিমতো হুমকি দিলেন, ‘আমার তো মনে হয় এবার প্রতিটি দলকেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে একটু ভাবতে হবে। আগুনে বোলিং আর ঝোড়ো ব্যাটিং, কোনো কিছুরই অভাব নেই আমাদের।’ এখন এই হুমকি বাস্তবে কতটা কার্যকর হয় সেটা দেখার অপেক্ষা। ওয়েবসাইট।
পাকিস্তানের দুর্বলতা
এশিয়া কাপে পাওয়া চোটটা সারেনি পুরোপুরি। লাহোরে পুনর্বাসন-প্রক্রিয়ার মধ্যে থাকা শহীদ আফ্রিদিকে তাই দলে সঙ্গে বাংলাদেশে না এসে আসতে হচ্ছে কিছুটা দেরিতে। তবে নিজের উপস্থিতি সেখান থেকেই জানান দিলেন আফ্রিদি, ‘সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের চেয়ে ভালো দল তো আমি আর দেখি না।’ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আফ্রিদির বক্তব্য যেন প্রতিপক্ষের জন্য আগাম হুমকি। তবে হুমকিকে কিছুটা ফাঁপাও মনে হবে তাঁর পরের কথাটা শুনলে, ‘আমাদের ব্যাটিং ভালো, বোলিং ভালো। শুধু ফিল্ডিংয়েই আমরা ভুল করছি। সীমিত ওভারের ক্রিকেটে ফিল্ডিংই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ ওয়েবসাইট।
ছিটকে গেলেন স্টোকস
এমন অদ্ভুতভাবেও কেউ চোট পায়! আর সেই চোট একেবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে দিল বেন স্টোকসকে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন। হতাশায় ড্রেসিং রুমে গিয়ে মারলেন লকারে ঘুষি। নিজের সর্বনাশ করলেন সেখানেই। হাত ভেঙে যাওয়ায় এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের দর্শক হয়ে থাকতে হবে স্টোকসকে! তাঁর জায়গায় কাল বদলি হিসেবে দলে ডাকা হয়েছে ক্রিস ওকসেক। এএফপি।

তলকরত্নে দিলশান
তলকরত্নে দিলশান


দিলশানের আশায়
সময় ১৯ মার্চ পর্যন্ত। এর মধ্যে যদি সেরে উঠতে পারেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে তিলকরত্নে দিলশানের। নইলে বদলি হিসেবে ডাকা হবে অন্য কাউকে। আগামীকাল দলের সঙ্গেই বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার। তবে সুস্থতা প্রমাণ করতে না পারলে যে খেলা হবে না সেটা স্পষ্ট করেই জানিয়ে রাখলেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়া, ‘১৯ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের প্রস্তুতি ম্যাচ। যদি সে ওই ম্যাচটা খেলতে না পারে, আমার মনে হয় সে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে না। ফিজিওর সঙ্গে আমাদের সে রকমই কথা হয়েছে।’ তবে জয়াসুরিয়া এখনো আশাবাদী ২০০৯ আসরের টুর্নামেন্ট-সেরাকে এবারও পুরো ফিটই পাবেন তিনি। ওয়েবসাইট।
আকরাম-আরনল্ডের পছন্দ
র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির এক নম্বর দল শ্রীলঙ্কা। অথচ এই দলটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়াসিম আকরামের ফেবারিট নয়। তাঁর তিন ফেবারিট—পাকিস্তান, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এখানে অবশ্য সাবেক পাকিস্তানি পেসারের সঙ্গে ভিন্নমত রাসেল আরনল্ডের। সাবেক এই শ্রীলঙ্কান ব্যাটসম্যানের ফেবারিট নিজের দেশই। আরনল্ডের চোখে শিরোপার আরেক দাবিদার নিউজিল্যান্ডও। দেখা যাক শেষ পর্যন্ত কার কথা সত্যি হয়! ওয়েবসাইট।