প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিওফ লসন, জাভেদ মিয়াঁদাদরা আগেই ভবিষ্যদ্বাণী করেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান ফাইনালই হবে। তাঁদের চেয়ে আরও এক ধাপ এগিয়ে নিয়াল ও’ব্রায়েন এবার বলে দিলেন চ্যাম্পিয়ন হবে পাকিস্তান! আয়ারল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান অবশ্য জানেন টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল ভারত। তার পরও নিয়াল মনে করেন, দলের সবাই একসঙ্গে জ্বলে উঠলে পাকিস্তানকে হারানো কঠিন হবে। দলে থাকলেও এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে একটা ম্যাচও খেলতে পারেননি ও’ব্রায়েন ভাইদের বড়জন। টি-টোয়েন্টিকে মূলত ব্যাটসম্যানদের খেলা বলা হয়। কিন্তু নিয়াল বলছেন, টি-টোয়েন্টি স্পিনারদের খেলা! ওয়েবসাইট।