টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কায় বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখন ক্ষণগণনার কথা বাংলাদেশের। নয় মাসও বাকি নেই ২০ ওভারের ক্রিকেটের বিশ্ব আসর আয়োজনের। কোথায় কি, বাংলাদেশ এখন শঙ্কায় পড়েছে আয়োজক হিসেবে থাকতে পারে কি না, সেটা নিয়েই। ভেন্যু নিয়ে অসন্তুষ্ট আইসিসি টুর্নামেন্টটা অন্য কোথাও সরিয়ে নেওয়ার বিকল্প চিন্তাও করছে। কাল ইনডোর ফ্রি-হিট ক্রিকেটের পুরস্কার দিতে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান নিজেই জানালেন এই শঙ্কার কথা।আগামী সপ্তাহে লন্ডনের বার্ষিক সভায় ব্যাপারটা নিয়ে আলোচনা করবে আইসিসি। তবে নাজমুল হাসান বলেছেন, আইসিসিকে বোঝানোর চেষ্টা করা হবে, ‘আইসিসিকে বোঝাতে হবে, বিকল্প ভেন্যুর দরকার নেই। আমাদের যা আছে তাই নিয়েই আমরা পারব। বড় চ্যালেঞ্জটা সিলেট ভেন্যু নিয়েই।’ গত এপ্রিলে সিলেট ভেন্যুর কাজ আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আমলাতান্ত্রিক জটিলতায় কাজ থমকে ছিল অনেক দিন, যদিও কাজ আবার শুরু হয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশের বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকাকে ভেবে রেখেছে আইসিসি।