টি-টোয়েন্টি বিশ্বকাপ মাছরাঙা টিভিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে ‘মাইম্প’ কনসোর্টিয়ামের কর্তারা—(বাঁ থেকে) অঞ্জন চৌধুরী, ফরিদুর রেজা সাগর ও আফজাল হোসেন  প্রথম আলো
সংবাদ সম্মেলনে ‘মাইম্প’ কনসোর্টিয়ামের কর্তারা—(বাঁ থেকে) অঞ্জন চৌধুরী, ফরিদুর রেজা সাগর ও আফজাল হোসেন প্রথম আলো

এর আগে চ্যানেলটি ইউরো কাপ ফুটবল, কোপা আমেরিকা, বিভিন্ন দেশের সঙ্গে ব্রাজিলের প্রীতি ম্যাচ, শ্রীলঙ্কায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ, জিম্বাবুয়েতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সরাসরি সম্প্রচার করেছিল। চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজটিও সম্প্রচার করছে মাছরাঙা টেলিভিশন। এবার মার্চে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি। মাছরাঙার পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনেও দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী, সমাপনী অনুষ্ঠানসহ সব ম্যাচও।
বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র টেরেস্ট্রিয়াল ও স্যাটেলাইটের বৈধ সম্প্রচার স্বত্ব পেয়েছে মিডিয়াকম, আরডেন্ট, এশিয়াটিক মাইন্ডশেয়ার, ইমপ্রেস টেলিফিল্ম মাত্রা ও প্রপার্টির সমন্বয়ে গঠিত মাইম্প কনসোর্টিয়াম। তারাই খেলাগুলো মাছরাঙা টিভির মাধ্যমে সম্প্রচার করবে। এসব জানাতে কাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিডিয়াকমের পক্ষে অঞ্জন চৌধুরী, ইমপ্রেস টেলিফিল্মের ফরিদুর রেজা সাগর, মাত্রার আফজাল হোসেন প্রমুখ।