টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ হাফিজের জায়গায় আফ্রিদি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইলে আবার নেতৃত্বে আসতে প্রস্তুত আফ্রিদি
পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইলে আবার নেতৃত্বে আসতে প্রস্তুত আফ্রিদি

পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা শহীদ আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক করার দাবি জানিয়ে আসছেন আগে থেকেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় মোহাম্মদ হাফিজ নিজে থেকেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় চেয়ারটা এখন শূন্য। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে হাফিজের জায়গায় অধিনায়ক হওয়ার দৌড়ে আফ্রিদিই সবচেয়ে এগিয়ে আছেন বলে খবর। শুধু টি-টোয়েন্টিই নয়, আফ্রিদি হয়ে যেতে পারেন ওয়ানডে অধিনায়কও।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি অবশ্য এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নন। ১৫ এপ্রিল পিসিবির বর্ধিত সভা ডেকেছেন শেঠি। অধিনায়ক নির্বাচনের পাশাপাশি ওই সভায় দল এবং টিম ম্যানেজমেন্টেও পরিবর্তন আনা হবে বলে দাবি করেছে এক্সপ্রেস ট্রিবিউন। পিসিবির ম্যানেজমেন্ট কমিটির ঘনিষ্ঠ এক কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা পিটিআই বলেছে, অভিজ্ঞতা বিবেচনায় টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আফ্রিদিই ফেবারিট। তবে আরও অনেকের মধ্যে আহমেদ শেহজাদও একজন দাবিদার।
পিসিবির ওই কর্মকর্তা এটাও বলেছেন, ২০১৫ বিশ্বকাপের কথা বিবেচনা করে আফ্রিদিকে দায়িত্ব দেওয়া হতে পারে ওয়ানডে দলেরও। আর আফ্রিদি তো সরাসরিই বলেছেন, বোর্ড চাইলে আবার তিনি অধিনায়ক হতে প্রস্তুত। পরিস্থিতি যা, শহীদ আফ্রিদির খায়েশ পূরণ হতেই পারে। তবে দেশকে নেতৃত্বে দেওয়ার স্বাদ পূরণ হোক-না হোক, সমাজের উন্নয়নে আফ্রিদি নেতৃত্ব দিয়েই চলেছেন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিজ গ্রামে নির্মাণ করা হাসপাতালটি শিগগিরই উদ্বোধন করতে যাচ্ছেন আফ্রিদি। তাঁর অর্থায়নে হাসপাতালটি নির্মাণ করতে খরচ হয়েছে এক কোটি ৬০ লাখ রুপি। তাঁর চাচা ফজলে খালিদ জানিয়েছেন, হাসপাতালে দরিদ্র মানুষের চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে বিনা মূল্যে। ওয়েবসাইট।