টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ডও। কাল দ্বিতীয় কোয়ালিফাইং ফাইনালে নামিবিয়াকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েই তৃতীয়বারের মতো চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে দলটি। ৬ উইকেটে নামিবিয়ার করা ৯৪ রান মাত্র ১০.১ ওভারেই টপকে যায় আইরিশরা। আগামী সেপ্টেম্বরে-অক্টোবরে শ্রীলঙ্কায় বসবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এএফপি।