টি-টোয়েন্টি বিশ্বকাপে ড্যারেন ব্রাভো
শ্রীলঙ্কা যাচ্ছেন ড্যারেন ব্রাভো ও আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে আছেন এই দুজনই। চোটের কারণে এঁরা খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে। লারার ‘ক্লোন’ বলে পরিচিত ব্রাভো কুঁচকির চোটের কারণে ইংল্যান্ড সফর শেষ করতে পারেননি। এরপর থেকেই দলের বাইরে ছিলেন। রাসেলও চোটে পড়েন ইংল্যান্ড সফরেই। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি না খেললেও ওয়ানডে সিরিজে খেলেছেন এই অলরাউন্ডার।আগামী ১৩ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে ক্যারিবিয়রা। ২২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন তাঁরা। এএফপি।ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, স্যামুয়েল বদ্রি, ড্যারেন ব্রাভো, জনসন চার্লস, ফিডেল এডওয়ার্ডস, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, সুনীল নারাইন, দিনেশ রামদিন, রবি রামপল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স ও ডোয়াইন স্মিথ।