টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকং ও হল্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ দুটি দলকেও পেয়ে গেল বাংলাদেশে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড টি-টোয়েন্টি। কাল আবুধাবিতে বাছাইপর্বের প্লে-অফে জিতে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে হংকং ও হল্যান্ড। হংকং পাপুয়া নিউগিনিকে ২৯ রানে এবং হল্যান্ড স্কটল্যান্ডকে হারিয়েছে ৮ উইকেটে। এর আগে আফগানিস্তান, আয়ারল্যান্ড, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতও উঠেছে মূল পর্বে। আজ ও আগামীকাল সেমিফাইনাল, ফাইনাল ও স্থাননির্ধারণী ম্যাচ দিয়েই নির্ধারিত হবে চূড়ান্ত পর্বে কে কোন গ্রুপে খেলবে।