টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নেই বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশকে দিল নতুন পথের দিশা, তখনই শুরু হলো টি-টোয়েন্টির র‌্যাঙ্কিং। কিন্তু বাংলাদেশের জন্য তা কোনো সুখবর বয়ে আনেনি। গতকাল প্রথমবারের মতো প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নাম নেই বাংলাদেশের। র‌্যাঙ্কিংয়ে থাকতে হলে আইসিসির বেঁধে দেওয়া নিয়মানুযায়ী ২০০৯-এর আগস্টের পর থেকে খেলতে হতো কমপক্ষে আটটি ম্যাচ। বাংলাদেশ খেলেছে মাত্র পাঁচটি ম্যাচ। তাই শীর্ষ দশে আফগানিস্তান থাকলেও জায়গা হয়নি বাংলাদেশের।গতকাল দুবাইয়ে আইসিসি ঘটা করেই প্রকাশ করেছে এই র‌্যাঙ্কিং। টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডই শীর্ষে। দলটির রেটিং পয়েন্ট ১২৭। মাত্র ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় শ্রীলঙ্কা। তিনে নিউজিল্যান্ড (১১৭), চারে দক্ষিণ আফ্রিকা (১১৩), ভারত (১১২) পাঁচে। এরপর অস্ট্রেলিয়া (১১১), পাকিস্তান (৯৭), ওয়েস্ট ইন্ডিজ (৮৯), আফগানিস্তান (৭৫) ও জিম্বাবুয়ে (৫৪)।টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান ইংল্যান্ডের এউইন মরগান (৮০০)। তাঁর ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (৭৯৯) ও কেভিন পিটারসেন (৭৯৩)। টি-টোয়েন্টির সেরা বোলিংয়ের (৬/১৬) মতো র‌্যাঙ্কিংয়েও শীর্ষে অজন্তা মেন্ডিস। সেরা অলরাউন্ডার অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। ওয়েবসাইট।