টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইসিসি। আর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ফলে ক্রিকেটের এই সংস্করণের প্রথম র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ইংল্যান্ড। ১২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যানের স্বীকৃতি পেয়েছেন ইংলিশ ব্যাটসম্যান ইয়ন মরগান। লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস আছেন বোলার তালিকার শীর্ষে। সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন। টি-টোয়েন্টির আইসিসি র‌্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আরও আটটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।প্রথম টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করার পর ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, ‘টি-টোয়েন্ট র‌্যাঙ্কিং ঘোষণার ফলে আমরা আন্তর্জাতিক অঙ্গনে সদস্য দলগুলোর প্রকৃত অবস্থাটা বুঝতে পারছি।’ তবে এখন শীর্ষস্থানে থাকলেও ২৯ অক্টোবর ভারত সফরের একমাত্র টি-টোয়েন্টিটি হারলে এই শীর্ষস্থান হারাতে হবে ইংল্যান্ডকে। ক্রিকইনফো।