টি-টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টে ধবলধোলাই, ওয়ানডে সিরিজে ড্র, টি-টোয়েন্টি সিরিজ জয়। অস্ট্রেলিয়া সফরে ম্যাচের দৈর্ঘ্য কমার সঙ্গেই সঙ্গেই যেন বদলে গেছে শ্রীলঙ্কা। কাল মেলবোর্নে বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ৩ রানে জিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ২-০ ব্যবধানে জিতে নিয়েছে মাহেলা জয়াবর্ধনের দল।শেষ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুটি চার, গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়াকে নিয়ে গিয়েছিলেন জয় থেকে ৪ রানের দূরত্বে। কিন্তু থিসারা পেরেরার করা শেষ বলটায় ব্যাট লাগাতে পারলেন না ম্যাক্সওয়েল। অবশ্য বাই থেকে পাওয়া ১ রানে জয়ের ব্যবধানটা হয় ৩ রানের। ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রান তুলে অস্ট্রেলিয়ার সামনে ১৬২ রানের লক্ষ্য দিয়েছিল লঙ্কানরা। স্বাগতিক দল ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬০ রান তোলার পরই বৃষ্টির হানা। বৃষ্টি থামার পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১২২। শেষ ৫ ওভারে ৬২ রানের লক্ষ্যটা শেষ ওভারে হয়ে যায় ১৮। অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৪৭ (৪০ বল) শন মার্শের। ৩৬ বলে ৪৫ রান করেছেন অধিনায়ক জর্জ বেইলিও। এর আগে শ্রীলঙ্কার ১৬১ রানে বড় অবদান অধিনায়ক জয়াবর্ধনে (৪৫ বলে অপরাজিত ৬১) ও থিসারা পেরেরার (১৫ বলে অপরাজিত ৩৫) ২৮ বলে ৫৯ রানের পঞ্চম উইকেট জুটির। পরে বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পেরেরাই। ওয়েবসাইট।