টি-টোয়েন্টি সিরিজ হারল সালমারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় ম্যাচেও হেরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাই ভারতের হাতে তুলে দিল বাংলাদেশ মহিলা দল। ভদোদরায় (বরোদা) কাল ভারত মহিলা দলের কাছে তারা হেরেছে ৭ উইকেটে।আগে ব্যাট করে ৪ উইকেটে ৮৮ রান করেছিল বাংলাদেশের মেয়েরা। শুকতারা করেছেন সর্বোচ্চ ২৯ রান। ফারজানা ২৩, শাহনাজ ১৫, সালমা অপরাজিত ১৪, রুমানা ৪ ও লতা অপরাজিত ১ রান করেছেন। জবাবে ২ ওভার বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে গেছে ভারতের মেয়েরা। আনঘা দেশপান্ডে (২৮) ও মোনা মেশরামের (২৯) উদ্বোধনী জুটিতেই এসেছে ৫২ রান। বাংলাদেশ দলের পেসার পান্না ঘোষ ১৮ রানে পেয়েছেন ২ উইকেট।আজ একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে। আহমেদাবাদে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ এপ্রিল।