টি-টোয়েন্টি সিরিজে নেই মালিঙ্গা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ সদস্যের সম্ভাব্য দলে ছিলেন। তবে ইনজুরি এখনো পুরোপুরি সেরে ওঠেনি বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকে দলে রাখেননি শ্রীলঙ্কার নির্বাচকেরা।আগামী ৬ আগস্ট পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। লঙ্কান নির্বাচকেরা জানিয়েছেন, ওয়ানডে সিরিজেই দলে ফিরবেন মালিঙ্গা। ওয়েবসাইট।শ্রীলঙ্কা দল: তিলকরত্নে দিলশান (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, জিভান মেন্ডিস, দিলরুবান পেরেরা, থিসারা পেরেরা, ধামিকা প্রসাদ, সুরাঙ্গা লাকমাল, অজন্তা মেন্ডিস, নুয়ান কুলাসেকারা, সুরাজ রণদিভ, রঙ্গনা হেরাথ, শামিন্দা র্যাঙ্গা ও চামারা সিলভা।