টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ ক্যারিবীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর কিউই বাহিনী ছবি: ক্রিকইনফো
টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর কিউই বাহিনী ছবি: ক্রিকইনফো

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটাও জিতে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। আজ ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ক্যারিবীয়দের প্রতিরোধের দেয়াল ভেঙে কিউরা জিতেছে ৪ উইকেটে।

টসে জেতা ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে তুলেছিল ১৫৯ রান। আন্দ্রে ফ্লেচারের ৪০ আর শেষের দিকে দিনেশ রামদিনের ৫৫ রানে ভর করে তোলা এই সংগ্রহে ক্যারিবীয়রা অবশ্য কিউইদের চ্যালেঞ্জ জানিয়েছিল বেশ ভালোভাবেই। কিন্তু নিউজিল্যান্ডের লুক রনচির অনবদ্য ফিফটি শেষ পর্যন্ত জিততে দেয়নি ওয়েস্ট ইন্ডিজকে। ১৯ ওভারে ১৬৩ রান তুলে নিউজিল্যান্ড ম্যাচ জিতে নেয় ৪ উইকেট হাতে রেখেই।

রনচি ছাড়াও নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে রস টেলরের ব্যাট থেকে। এই দুই ব্যাটসম্যানের সংগ্রহ ব্যতিরেকে নিউজিল্যান্ড অবশ্য আজ বেশ বিপদেই ছিল। ৭৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসা কিউইদের জন্য তাই রনচির ইনিংসটি বিশেষ গুরুত্বপূর্ণ।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জ্যাসন হোল্ডার, সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল দুটি করে উইকেট দখল করেন। রয়টার্স।