টি-টোয়েন্টিও জিতল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজে হার ১-০ তে এবং ওয়ানডে সিরিজ ৪-১ ‘এ’। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে সান্ত্বনার জয় চেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু মিসবাহর পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচটিতেও হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। আবুধাবিতে হারল ৫ উইকেটে। দিনেশ চান্ডিমালের ফিফটিতে (৪৪ বলে ৫৬) শ্রীলঙ্কা করে ১৪১ রান। জবাবে ৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ হাফিজ (১৪ বলে ১৩) ও ইমরান ফারহাত শুরুটা (১৫ বলে ১৯) ভালো করেছিলেন। তবে একসময় পাকিস্তানের স্কোর হয়ে পড়ে ১৪. ৫ ওভারে ৯০/৪। জয়টা কষ্টসাধ্য মনে হচ্ছিল। কিন্তু পাকিস্তানকে ম্যাচে ফিরিয়েছেন মিসবাহ ও শহীদ আফ্রিদি। ফিফটি হয়নি পাকিস্তানের কারোর, ৩৮ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৮ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মিসবাহ। শেষ ওয়ানডের মতো অবশ্য আফ্রিদি-শো হয়নি কাল। কোনো উইকেট না পেলেও ব্যাট হাতে ১৫ বলে ২ ছক্কায় করেন ২২ রান। শেষ দুই ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ২৩ রান। কিন্তু কাজটা সহজ করে দেয় শ্রীলঙ্কান ফিল্ডাররা। ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ১৯.৩ ওভারে ১৪১ (থারাঙ্গা ১২, দিলশান ২৮, চান্ডিমাল ৫৬, সাঙ্গাকারা ৯, ম্যাথুস ১৪, সিলভা ৪, থিসারা ০, মালিঙ্গা ১, পেরেরা ১, মেন্ডিস ০, ফার্নান্ডো ০; গুল ২/১৬, তানভির ০/২৯, আইজাজ ৪/৩০, আজমল ১/২২, আফ্রিদি ০/২১, হাফিজ ১/২০)। পাকিস্তান: ১৯.৩ ওভারে ১৪২/৫ (হাফিজ ১৩, ফারহাত ১৯, আসাদ ৩৩, উমর আকমল ০, মিসবাহ ৪৮*, আফ্রিদি ২২, মালিক ২*; মালিঙ্গা ১/৩২, থিসারা ১/২৬, ফার্নান্ডো ১/৩৬, মেন্ডিস ১/২০, দিলশান ১/৮, পেরেরা ০/২০)।ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আইজাজ চিমা।