টি-টোয়েন্টিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ইডেন গার্ডেনসে দুর্দান্ত এক সেঞ্চুরি করে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানসকে তো জিতিয়েছেনই, ছুঁয়েছেন একটি মাইলফলকও। প্রথম ভারতীয় ও প্রথম এশীয় হিসেবে পেরিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলক। তা ছাড়া দুটি টি-টোয়েন্টি সেঞ্চুরি করা প্রথম ভারতীয়ও এখন রোহিত শর্মা। ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার ডেভিড হাসি (৪৫৪৯)। দ্বিতীয় স্থানটাও এক অস্ট্রেলীয়র দখলে, ব্র্যাড হজ করেছেন ৪৪৫৭ রান। নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্রেন্ডন ম্যাককালাম ৩৯২৩ রান নিয়ে আছেন তিনে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান সাকিব আল হাসানের (৭৭৩)।