টি-টোয়েন্টিতে জিতল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি সিরিজে দারুণ সূচনা করেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে কাল দুবাইয়ে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে মোহাম্মদ হাফিজের দল। অস্ট্রেলিয়াকে মাত্র ৮৯ রানে অলআউট করার পর ১৪.৫ ওভারেই জয় তুলে নেয় পাকিস্তানিরা। অস্ট্রেলিয়ার ইনিংসটি টি-টোয়েন্টিতে তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ৩১ বল হাতে রেখেই জিতেছে পাকিস্তান। অব্যবহূত বলের হিসাবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পরাজয়। ২ উইকেট নেওয়ার পর ১৭ রান করে ম্যাচসেরা হয়েছেন হাফিজ। ওয়েবসাইট।