টি-টোয়েন্টিতে নেই তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফতুল্লার ম্যাচে দর্শক হয়ে ছিলেন।কাল মিরপুরের টি-টোয়েন্টি ম্যাচেও তামিমকে পাচ্ছে না বাংলাদেশ ছবি: শামসুল হক
ফতুল্লার ম্যাচে দর্শক হয়ে ছিলেন।কাল মিরপুরের টি-টোয়েন্টি ম্যাচেও তামিমকে পাচ্ছে না বাংলাদেশ ছবি: শামসুল হক

ফতুল্লার ম্যাচে দর্শক হয়ে ছিলেন। কাল মিরপুরের টি-টোয়েন্টি ম্যাচেও তামিমকে পাচ্ছে না বাংলাদেশ। তলপেটের মাংসপেশির সমস্যায় আক্রান্ত হওয়ায় বাংলাদেশ দল কাল মিরপুরে মিস করবে এই মারকুটে তারকাকে। তলপেটের সমস্যার কারণে গত রোববার ফতুল্লার শেষ ওয়ানডে ম্যাচটিও ড্রেসিংরুমে বসে কাটিয়েছেন তিনি। টি-টোয়েন্টি ম্যাচের আগের দিনও শারীরিক সমস্যাটি পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় তামিমের বিকল্প ভাবতেই হচ্ছে বাংলাদেশ দলকে।
বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং বলেছেন, ‘গতকাল সোমবার তামিমের সমস্যাটি পরীক্ষা-নিরীক্ষা করে আমরা উন্নতির কোনো লক্ষণ দেখিনি। এ অবস্থায় টি-টোয়েন্টি ম্যাচে তাঁকে মাঠে নামিয়ে আমরা কোনো ঝুঁকিতে যেতে চাচ্ছি না।’
বিভব সিংয়ের মতে, পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে তামিমকে কমপক্ষে ২-৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে।