টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের মেয়েরা। শনিবার সিরিজের শেষ ম্যাচে সালমাদের হার ৩৪ রানে। টসে জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১২০ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৮৬ রানে। ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারের পুরোটা খরচ করে বাংলাদেশের মেয়েরা থেমে যায় ৩৪ রান আগেই।
পাকিস্তানের সৈয়দা ফাতেমা আবেদী ৫১ বলে ৫৪ রানের দারুণ একটা ইনিংস খেলেন। অধিনায়ক সানা মীরের সংগ্রহ ছিল ২৬ রান। বাংলাদেশের পান্না ঘোষ বল হাতে তুলে নেন ২ উইকেট।
পাকিস্তানের বোলার আসমাভিয়া ইকবাল খোকারই মূলত শেষ করে দেন বাংলাদেশকে। ১৬ রানে তাঁর সংগ্রহ ৪ উইকেট।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন লতা মণ্ডল। রুমানা আহমেদ ও শায়লা শারমিন উভয়ে ১১ আর আয়েশা ও পান্না ১০ রান করে করেন। পাকিস্তানের পক্ষে ২ উইকেট নেন কানিতা জলিল।