টি-টোয়েন্টিতে বিশ্রামে মুশফিক
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আঙুলে চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক মুশফিকুর রহিমকে। তাঁর বদলে দলে ঢুকেছেন উইকেটরক্ষক মোহাম্মদ মিথুন। পাশাপাশি দলে নতুন মুখ বামহাতি স্পিনার আরাফাত সানী আর অলরাউন্ডার সাব্বির রহমান।
টেস্টে না থাকলেও টি-টোয়েন্টি দলে নির্বাচকেরা আস্থা রেখেছেন এনামুল হকের প্রতি। আছেন অলরাউন্ডার ফরহাদ রেজাও। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে জিয়াউর রহমান থাকলেও লঙ্কানদের বিপক্ষে তিনি বাদ পড়েছেন। দলে নেই আবদুর রাজ্জাকও।
১২ ও ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠেয় দুটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করবেন দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ফরহাদ রেজা, রুবেল হোসেন, নাসির হোসেন, এনামুল হক, মুমিনুল হক, সোহাগ গাজী, শামসুর রহমান, সাব্বির রহমান, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও মোহাম্মদ মিথুন।