টি-টোয়েন্টিতে মেয়েদের হার
টস হেরে ফিল্ডিং পাওয়া বাংলাদেশ শুরুটা করেছিল দারুণ। লতা মণ্ডল ও পান্না ঘোষ ১২ রানের মধ্যেই তুলে নিয়েছিলেন ২ উইকেট। সানা মিরের পাকিস্তান ঘুরে দাঁড়ায় এর পরই। বিসমাহ্ মারুফ ও জাভেরিয়া খান তৃতীয় উইকেটে ৯৪ বলে করেন ১০৯ রান। ৫৫ বলে ৫ চারে সর্বোচ্চ ৫৮ রান করেন জাভেরিয়া।
ব্যাটিংয়েও শুরুটা ভালো ছিল বাংলাদেশের। শামীমা সুলতানা (১৮) ও আয়েশা রহমান (১২) উদ্বোধনী জুটিতে ৩২ বলে দলকে এনে দিয়েছিলেন ৩০ রান। এরপর নয় বলের মধ্যেই পড়ে যায় ৩ উইকেট। সবচেয়ে বড় জুটিটা হয় এর পরই। চতুর্থ উইকেটে ৪১ রান করেছেন ফারজানা হক (৪০ বলে ৩৫) ও রুমানা আহমেদ (২২ বলে ১৬)। ১০০ রানে ষষ্ঠ উইকেট হারানো বাংলাদেশের শেষ ১৫ বলে দরকার ছিল ২৭ রান। লতা-নুজহাতরা নিতে পারলেন মাত্র ১৩ রান।
আজ দুপুর ১টায় একই মাঠে ভারতের বিপক্ষে তিন টি-টোয়েন্টির প্রথমটি খেলতে নামছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১২৬/৪ (জাভেরিয়া ৫৮, বিসমাহ্ ৩৯; পান্না ১/৪, লতা ১/১৮, জাহানারা ১/২৩)। বাংলাদেশ: ২০ ওভারে ১১৩/৬ (ফারজানা ৩৫, শামীমা ১৮, রুমানা ১৬, আয়েশা ১২; আসমাভিয়া ২/২২, সানা ১/১৮, আনাম ১/১৯, সানিয়া ১/২২)।
ফল: পাকিস্তান ১৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জাভেরিয়া খান।