টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৬ রান নিয়ে ব্যাট করছেন মুশফিক
৩৬ রান নিয়ে ব্যাট করছেন মুশফিক

টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ। ২০৫ রানের দুরুহ লক্ষ্য। ব্যাট করতে নেমে প্রথম ১০ বলেই নেই ৩ উইকেট। শুরুতে এরকম চাপের মুখে পড়লেও অধিনায়ক মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে জয়ের আশা বেশ ভালোমতোই জেগেছিল বাংলাদেশ শিবিরে। পঞ্চম উইকেটে নাসির হোসেনকে সঙ্গে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন মুশফিক। কিন্তু টানা দুই ওভারে এই দুজনেরই উইকেট হারিয়ে কিছুটা পিছনে হটে গেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় ১২ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২০ রান।
১১তম ওভারে কোরে অ্যান্ডারসনের শিকারে পরিণত হওয়ার আগে অবশ্য ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি অর্ধশতক পূর্ণ করেছেন মুশফিক। পরের ওভারে নাসির ফিরেছেন ২৮ রান করে।
এর আগে একটা করে বাউন্ডারি হাঁকিয়েই সাজঘরে ফিরেছিলেন প্রথম তিন ব্যাটসম্যান শামসুর রহমান, জিয়াউর রহমান ও মমিনুল হক।  শামসুর শুরু করেছিলেন প্রথম বলেই চার মেরে। কিন্তু মিরপুরের উল্লাসিত দর্শককে ঠিক পরের বলেই স্তব্ধ করে দিয়েছেন টিম সাউদি। একই রকম পরিণতি আরেক ওপেনার জিয়াউর রহমানেরও। ঐ ওভারেই প্রথমে একটি ছয় মেরে পরের বলেই ফিরেছেন বোল্ড হয়ে। পরের ওভারে মমিনুলও একই রকমভাবে একটি ছয় মেরে আউট হয়েছেন মিচেল ম্যাকক্লেগানের বলে। নাঈম ইসলাম অবশ্য আউট হওয়ার আগে খেলেছেন ১০টি বল। তিনটি চার ও একটি ছয় মেরে আউট হয়েছেন ১৮ রান করে।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। অ্যানটন ডেভচিচ ও কলিন মুনরোর ঝড়ো ব্যাটিংয়ে কিউই স্কোরবোর্ডে যোগ হয়েছে ২০৪ রান। ডেভচিচ করেছেন ৩১ বলে ৫৯ রান। ৩৯ বলে ৭৩ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন মুনরো।