টি-টোয়েন্টিতেও ইংল্যান্ড
হতে পারে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণের পথে ব্রেট লি, শন টেইটের জন্য এই ম্যাচটিও ছিল নিজেদের সামর্থ্য প্রমাণের ম্যাচ। কিন্তু তাতে ইংল্যান্ডের কি? পল কলিংউডের দল বরং কাল প্রথম টি-টোয়েন্টিতে এই দুজনকেই পুঁজি করল কাঙ্ক্ষিত জয় মুঠোবন্দী করার উপায় হিসেবে।অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে পৌঁছাতে অবশ্য ইংল্যান্ডকে শেষ বলটিও খেলতে হয়েছে। শেষ ওভারে দরকার ছিল ৪ রান, শেষ বলে ১। অভিষিক্ত ক্রিস ওকস ওয়াটসনের বল মিড উইকেটে ফেলে দিয়ে ইংল্যান্ডকে পাইয়ে দেন ১ উইকেটের জয়। তবে অ্যাশেজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করার পথে ইংল্যান্ড কাল লি, টেইটের ওপরই বেশি চড়াও হয়। প্রত্যাবর্তন ম্যাচে দুজনেই একটি করে উইকেট পেলেও রান দিয়েছেন মুক্তহস্তে। লি ৪ ওভারে ৪১, টেইট ৪ ওভারে ৪০।৩ ছক্কা ও ৬ চারে ব্যাট হাতে ৩১ বলে ৫৯ রান, বল হাতে ১৫ রানে ৪ উইকেট—কাল ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে লড়াইটা করলেন এক শেন ওয়াটসনই। তবে আফসোস, টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সেরা অলরাউন্ড পারফরম্যান্স এবং টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার পক্ষে বোলিংয়ের কীর্তি গড়েও দলকে জেতাতে পারেননি ওয়াটসন। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৫৭/৪ (ওয়াটসন ৫৯, ওয়ার্নার ৩০, ডেভিড হাসি ২৭; ইয়ার্ডি ২/২৮, ব্রেসনান ১/২৮, ওয়াকস ১/৩৪)। ইংল্যান্ড: ২০ ওভারে ১৫৮/৯ (মরগান ৪৩, বেল ২৭, পিটারসেন ২৫, ওয়াকস ১৯*; ওয়াটসন ৪/১৫, হাসি ১/১৪, ওকিফি ১/১৬, জনসন ১/২৭, টেইট ১/৪০, লি ১/৪১)। ফল: ইংল্যান্ড ১ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ওয়াটসন।