টি-টোয়েন্টিতেও জয় স্বাগতিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই দুটি ওয়ানডে জয়ের পর কাল নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিলেটে বাংলাদেশের যুবারা ৬৮ রানে হারিয়েছেন সফরকারীদের। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেটে তোলে ১৫০ রান। সর্বোচ্চ ৪৫ করেছেন মোসাদ্দেক হোসেন। জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ৮২ রান তুলতে পারে নেপাল। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মোসাদ্দেক, ম্যান অব দ্য সিরিজ জোবায়ের হোসেন।