টি-টোয়েন্টিতেও সমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন সুদিন ফিরে পাওয়ারই ইঙ্গিত! অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত জিততে না পারলেও পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজটি ড্র (২-২) করেছে ক্যারিবীয়রা। ড্যারেন স্যামির দল ড্র করল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। প্রথম টি-টোয়েন্টিতে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ পরশু দ্বিতীয় ম্যাচে জিতেছে ১৪ রানে।পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও ড্র, ওয়েস্ট ইন্ডিজের জেগে ওঠার ইঙ্গিতবাহী। তবে স্যামির দলের সত্যিকার চ্যালেঞ্জটা সামনে। আগামী ৭ এপ্রিল বারবাডোজের প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে তিন ম্যাচের টেস্ট সিরিজ।টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুটা করেছিল তীব্র ঝড়ের মতো। ডোয়াইন স্মিথ আর জনসন চার্লস উদ্বোধনী জুটিতে মাত্র ৬.৪ ওভারেই তুলে ফেলেন ৭২ রান। কিন্তু বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেই ওয়েস্ট ইন্ডিজই ১৯.৪ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট। চার্লসকে (৩৭) আউট করে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙেন শেন ওয়াটসন। পরের ওভারে ব্যাটিং প্রমোশন পেয়ে তিন নম্বরে নামা কাইরন পোলার্ডও ১ রান করেই আউট। তার পরও চালিয়ে যাচ্ছিলেন স্মিথ। কিন্তু দশম ওভারে ডোহার্টির বলে স্মিথ আউট হতেই অচল হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা। ১০ ওভার শেষে যে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৩ উইকেটে ১১০, তারাই বাকি ১০ ওভারে আরও ৭ উইকেট খুইয়ে তোলে মাত্র ৫০!১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াও ছুটছিল জয়ের পথেই। ১০ ওভারে ২ উইকেটে ৭৫ পর্যন্ত যাওয়া অস্ট্রেলিয়ার মেরুদণ্ড ভেঙে দেন মারলন স্যামুয়েলস। তিন উইকেট নেন অফস্পিনে, ১৪ রানের জয় পেয়ে যায় ক্যারিবীয়রা। চার ছয়, ছয় চারে ৩৪ বলে ৬৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ ডোয়াইন স্মিথ। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর ওয়েস্ট ইন্ডিজ: ১৯.৪ ওভারে ১৬০ (স্মিথ ৬৩, চার্লস ৩৭, পোলার্ড ১, ডোয়াইন ব্রাভো ২৩, স্যামি ৫, হায়াত ৬, স্যামুয়েলস ২, বাফ ৭, নারাইন ২, মাথুরিন ৩*, এডওয়ার্ডস ০, লি ৩/২৩, ম্যাকাই ২/২৪, ডোহার্টি ১/৩২, ওয়াটসন ২/২৬, ক্রিস্টিয়ান ১/২০)।অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৪৬/৯ (ওয়ার্নার ৫৮, ওয়াটসন ০, বেইলি ২৪, মাইক হাসি ১৪, ডেভিড হাসি ১৯, ওয়েড ১৭, ক্রিস্টিয়ান ৩, লি ০, ম্যাকাই ৭, প্যাটিসন ০*, ডোহার্টি ২*, এডওয়াডর্স ২/২৩, ব্রাভো ২/২৭, স্যামুয়েলস ৩/২৩)।ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে জয়ীম্যান অব দ্য ম্যাচ: ডোয়াইন স্মিথম্যান অব দ্য সিরিজ: শেন ওয়াটসন