টি-টোয়েন্টিতেও সেই পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে সিরিজে বাজেভাবে হারের ক্ষত এখনো তরতাজা। দুঃসময়ে পাকিস্তানের খানিকটা স্বস্তি হয়ে আসতে পারত টি-টোয়েন্টি সিরিজটি। এই সংস্করণটিই সবচেয়ে ভালো খেলে তারা। ছিল দারুণ একটি অর্জনের হাতছানিও। ২-০-তে সিরিজ জিতলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠত পাকিস্তান। কিসের কী, উল্টো জুটল আরেকটি লজ্জাজনক হার। দুবাইয়ে পরশু পাকিস্তানকে ৯৮ রানে বেঁধে প্রথম টি-টোয়েন্টি ৯ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আজ একই মাঠে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। টেন ক্রিকেট।