টি-টোয়েন্টিতেও সেরা আজমল
ওয়ানডেতে সেরা হওয়ার এক সপ্তাহ পরই টি-টোয়েন্টি র্যাঙ্কিয়েরও শীর্ষস্থানটা দখল করলেন সাঈদ আজমল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৬ উইকেট নিয়েই গ্রায়েম সোয়ানকে পেছনে ফেলেছেন পাকিস্তানি অফ স্পিনার। বোলিংয়ে শীর্ষ দশে আছেন দুই বাংলাদেশি বোলার—আবদুর রাজ্জাক (৮ম) ও সাকিব আল হাসান (১০ম)। ৫৫ বলে ৯১ রান। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে বিস্ফোরক এই ইনিংসটি খেলেই আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, ইংল্যান্ডের এউইন মরগানকে ঠেলে দিয়েছেন নয়ে। অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যর্থতাই মরগানের এমন অবনমনের আসল কারণ। পরশু প্রকাশিত ব্যাটিংয়ে সেরা ৫০-এ স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান তামিম ইকবাল (৪৪)। টেস্ট ও ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব ২০ ওভারের ক্রিকেটে আছেন নয় নম্বরে। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সেরা অলরাউন্ডার অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। ওয়েবসাইট।