টি-টোয়েন্টির খড়্গ টেস্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হওয়ার কথা ছিল তিন টেস্ট, সেখানে হচ্ছে দুটি। কেন? কারণটা শুনলে ক্রিকেটের বিশুদ্ধবাদীরা ভয়ানক চটে যাবেন—টি-টোয়েন্টি! আসলেই তাই। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে এবার দুটি টেস্ট রাখা হচ্ছে। কারণ ভারতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। এখনো আনুষ্ঠানিকভাবে সফরসূচি প্রকাশ করা হয়নি। তবে অক্টোবর-নভেম্বরের ওই সফরে দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে রাখা হবে বলে জানিয়েছে একটি সূত্র। সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে বসবে চ্যাম্পিয়নস লিগের আসর।সিদ্ধান্তটি যে ভালো হচ্ছে না, সেটি বলাই বাহুল্য। এরই মধ্যে এটির সমালোচনাও শুরু হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থার বলেছেন, দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়া এমন দুটি দল, যাদের টেস্ট সিরিজে দুটির বেশি ম্যাচ থাকাই প্রত্যাশিত। ওয়েবসাইট।