প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টির প্রভাব পড়েছে ওয়ানডেতেও। উইকেট নেওয়ার থেকেও বেশি কঠিন হয়ে পড়েছে টানা ছয়টি ডট বল করা, মানে মেডেন নেওয়া। এই বিশ্বকাপের পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায় তা। এবার ৪৯ ম্যাচে ৪২৩৭.৩ ওভার বল করে মাত্র ২০৬টি মেডেন পেয়েছেন বোলাররা, প্রতি ২১ ওভারে ১টি মেডেন। অথচ ১৯৮৩ বিশ্বকাপের ২৭ ম্যাচে ২৯৫২ ওভারের মধ্যে মেডেন ছিল ৩৪৮টি, প্রতি ৮ ওভারে ১টি। ২০০৩ বিশ্বকাপে প্রতি ১৪ ওভারে একটি করে মোট ৩০১টি মেডেন ওভার করেছিলেন বোলাররা। এবার প্রতি ওভারে গড়ে রান উঠেছে ৫.০৩। এটাও সব বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ। গতবার ওভারপ্রতি রান উঠেছিল ৪.৯৫। তবে অবনতি হয়েছে ব্যাটসম্যানদেরও, এবার প্রতি ২৯.১৮ রানে পড়েছে একটি করে উইকেট। গত ২০০৭ বিশ্বকাপে উইকেটপ্রতি রান ছিল ২৯.৪২। ব্যাটসম্যানরা সবচেয়ে ভালো কাটিয়েছেন ১৯৮৭ বিশ্বকাপ, সেবার প্রতি ৩২.৫২ রানে পড়েছিল একটি উইকেট।