টি-টোয়েন্টির ফাইনাল আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগ পর্বে দুই দলই জিতেছে একবার করে। সিলেটে ইউসিবি-বিসিবি একাদশকে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঢাকায় ফিরতি ম্যাচে ইউসিবি-বিসিবি একাদশ জিতেছে ৫ উইকেটে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিজয় দিবস টি-টোয়েন্টি কাপের ফাইনালের আগে তাই সমান আত্মবিশ্বাসী থাকার কথা দুই দলেরই।
প্রাইম ব্যাংক অধিনায়ক সাকিব আল হাসানের দৃষ্টিতে বোলিং বৈচিত্র্যই তাঁর দলের মূল শক্তি। প্রতিপক্ষকে ঘায়েল করতে তাঁর হাতে বোলিং অস্ত্রের অভাব নেই। অন্যদিকে ইউসিবি-বিসিবি অধিনায়ক তামিম ইকবালের দৃষ্টিতে তাঁদের বড় শক্তি অল্প সময়ের মধ্যে একটা দল হয়ে উঠতে পারা। ‘আন্ডারডগ’ হিসেবে টুর্নামেন্ট শুরু করেও ফাইনালে উঠতে পারাই যার বড় প্রমাণ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে দুপুর আড়াইটায়। বিটিভি সরাসরি দেখাবে ম্যাচটি।