প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিধ্বংসী ব্যাটিং আর প্রায় ধারাবাহিকভাবে এক হাতে ম্যাচ জেতানোর কারণে টি-টোয়েন্টির একরকম প্রতীকই হয়ে উঠেছেন ক্রিস গেইল। টি-টোয়েন্টির বিশ্ববাজারে সবচেয়ে বেশি চাহিদাও তাই তাঁর। এখনো পর্যন্ত খেলেছেন ভিন্ন ভিন্ন ১১টি দলে। কিন্তু অবাক করা তথ্য, গেইলের চেয়ে বেশি দলে খেলা ক্রিকেটারও আছেন! সেই সংখ্যাটা নেহাত কমও নয়। গেইলের মতোই ১১টি করে দলে খেলেছেন দুই পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাক ও ইয়াসির আরাফাত ও দক্ষিণ আফ্রিকান ওপেনার হার্শেল গিবস। কিউই অলরাউন্ডার স্কট স্টাইরিশ ও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ব্র্যাড হজ খেলেছেন ১২টি দলে। টি-টোয়েন্টির সবচেয়ে বড় যাযাবরের নামটি জানলে অবাক হতে পারেন। অস্ট্রেলিয়ান বাঁ-হাতি পেসার ডার্ক ন্যানেস খেলেছেন ১৩টি দলে!