টি-২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়াঁদাদের ’৯২ স্মৃতি
কঠিন গ্রুপে পড়েছে পাকিস্তান। ভারত, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার পথটা আসলেই কণ্টকাকীর্ণ। দলকে উদ্দীপ্ত করতে জাভেদ মিয়াঁদাদ তাই পাকিস্তানকে মনে করিয়ে দিচ্ছেন ১৯৯২ বিশ্বকাপের স্মৃতি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরও সেবার বিশ্বকাপ জিতেছিল ইমরান খানের পাকিস্তান। সেই জয়ের অন্যতম কুশীলবও ছিলেন মিয়াঁদাদ। এখনকার দলকে তাই সাবেক পাকিস্তান ব্যাটসম্যান পরামর্শ দিচ্ছেন সেই ম্যাচ থেকে প্রেরণা নিতে। তবে এই গ্রুপে রানরেট যে বড় একটা ভূমিকা হয়ে দাঁড়াতে পারে সেটিও মনে করিয়ে পাকিস্তানের ব্যাটিং কিংবদন্তি। ভারতের কাছে হারের পর অস্ট্রেলিয়াকে হারিয়ে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। হাফিজরা নিশ্চয়ই মিয়াঁদাদের কথা মাথায় রাখবেন। ওয়েবসাইট।
বিতর্কে জয়াবর্ধনে
ইংল্যান্ডের সঙ্গে পরশু ৫১ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংসটি খেলেও মাহেলা জয়াবর্ধনে শেষ পর্যন্ত পরাজিত শিবিরের সৈনিক। অ্যালেক্স হেলসের অসাধারণ এক সেঞ্চুরি জিতিয়েছে ইংল্যান্ডকে। জয়ের পরও ইংল্যান্ড একটা বিতর্কে ক্ষান্ত দিচ্ছে না। সেটি জয়াবর্ধনেকে নিয়েই। তাঁর খেলা প্রথম বলেই মাইকেল লাম্ব কভারে ক্যাচ নিয়েছিলেন। আম্পায়ার আউট দেননি, টিভি আম্পায়ার স্টিভ ডেভিসও মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। মাঠেই স্পষ্টত অসন্তুষ্ট ইংল্যান্ড অধিনায়ক স্টুয়ার্ট ব্রড দাবি করেন, ওটা পরিষ্কার ক্যাচ ছিল। বিতর্ক থামাতে শেষ পর্যন্ত মাঠে নামতে হয়েছে আইসিসিকে। আইসিসি কাল জয়াবর্ধনের ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ টুইট করেছে।
ওটা যা-ই হোক, ম্যাচ শেষের পরদিনও জয়াবর্ধনে খবরে। শ্রীলঙ্কান ব্যাটসম্যানের আঙুলের হাড় সরে গেছে। অধিনায়ক দিনেশ চান্ডিমাল অবশ্য আগামী পরশু নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে তাঁকে পাওয়ার আশা ছাড়েননি। ওয়েবসাইট।