টিকিট আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বাংলাদেশ ২০১৪-এর টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। আজ সকাল ১০টা থেকে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ও অগ্রণী ব্যাংকের ১০০টি শাখায় (শাখাতালিকা ১৭ পৃষ্ঠায় বিজ্ঞাপনে) পাওয়া যাবে টিকিট। টিকিট দেওয়া হবে এই দুই ব্যাংকের নির্দিষ্ট শাখার মানিগ্রাম আউটলেট থেকে। টিকিট কেনা যাবে আইসিসির ওয়েবসাইটেও (icc.worldtwenty20.com)। প্রথম পর্বের টিকিটের মূল্য গ্যালারিভেদে ৫০ থেকে ২০০০ টাকা, সেমিফাইনাল ১০০ থেকে ৩০০০ এবং ফাইনাল ২০০ থেকে ৪০০০ টাকা। সিলেটে মেয়েদের গ্রুপপর্ব দেখতে কোনো টিকিট লাগবে না।