প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে পণ্য আছে, কিন্তু সেটির ‘কৃত্রিম সংকট’ চলছে। অলিম্পিক টিকিট নিয়ে অবস্থাটা এখন অনেকটাই এ রকম। রিও অলিম্পিকে এখন পর্যন্ত প্রায় ১২ লাখ টিকিট অবিক্রীত, কিন্তু অনেকেই লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছে না বা পেতে দেরি হচ্ছে। এটির দায় অবশ্য যুক্তরাষ্ট্রের টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান কোস্পোর্টসের। শুধু যুক্তরাষ্ট্রে নয়, কোস্পোর্টস যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশেই টিকিট বিক্রি করছে। নিয়ম হচ্ছে, তাদের কাছ থেকে টিকিট অনলাইনে অর্ডার দিয়ে রিওতে এসে সংগ্রহ করতে হবে। কিন্তু অনেককেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হয়েছে। কাউকে কাউকে আবার পরের দিনও আসতে হয়েছে। রয়টার্স।