টিকিট চাই, টিকিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে বসে ভারত-পাকিস্তান ক্রিকেট রোমাঞ্চের স্বাদ কে না পেতে চায়! কিন্তু বাস্তবতা সবার ভাগ্যে টিকিটের ‘শিকে’ ছিঁড়বে না। টিকিটপ্রত্যাশীরা অনলাইনে নিবন্ধনের সময় গত শনিবার থেকে দুই দিন সময় পেয়েছিলেন। ৪৮ ঘণ্টায় ইডেনের সে ম্যাচের টিকিটের জন্য নাম নিবন্ধন করেছেন প্রায় দেড় লাখ ক্রিকেটপ্রেমী। আর ইডেনের দর্শক ধারণক্ষমতা মাত্র ৬৫ হাজার। ধারণক্ষমতার চেয়ে টিকিটের চাহিদা বেশি হওয়ায় নিবন্ধিত ক্রিকেটপ্রেমীদের মধ্যে লটারির মাধ্যমে দেওয়া হবে টিকিট। আইসিসির এমন সিদ্ধান্তের পরও মাঠের টিকিট কাউন্টারগুলোয় মানুষের ভিড়। কণ্ঠে আকুতি—দাদা, একটা টিকিট হবে! ইডেনের টিকিট দেওয়া হয় সাধারণত মাঠের কাছাকাছি মোহামেডান তাঁবু থেকে। সেখানে এখন বড় একটা ব্যানার ঝুলছে, তাতে লেখা, ‘কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি হবে না।’ আইএএনএস।