টিকিট বিক্রি করবে ইউসিবি
দক্ষিণ আফ্রিকা সিরিজের টিকিটও বিক্রি করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে বিসিবি হসপিটালিটি বক্সের টিকিটের দাম তিন হাজার টাকা, টেস্টের এক হাজার টাকা। সর্বোচ্চ মূল্যের টিকিট এটাই। আর সর্বনিম্ন মূল্যের টিকিট পূর্ব গ্যালারির ওয়ানডেতে ১৫০ ও টেস্টে প্রতিদিন ৫০ টাকা করে।
টি-টোয়েন্টি ও ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দামও রাখা হয়েছে তিন হাজার টাকা করে, তবে টেস্টে সেটি হয়ে যাবে ৫০০ টাকা। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ড ওয়ানডেতে এক হাজার, টেস্টে ৩০০; শহীদ মুশতাক/জুয়েল স্ট্যান্ড ওয়ানডেতে ৫০০, টেস্টে ২০০; উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকিট ওয়ানডেতে ২৫০ ও টেস্টে ৮০ টাকা করে।
সিরিজের তৃতীয় ওয়ানডে এবং প্রথম টেস্ট ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডেতে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৩ হাজার টাকা এবং টেস্টে ৫০০ টাকা। আন্তর্জাতিক গ্যালারি ওয়ানডেতে এক হাজার ও টেস্টে ৩০০, ক্লাব হাউজ ওয়ানডেতে ৫০০ ও টেস্টে ২০০, পশ্চিম গ্যালারি ওয়ানডেতে ২৫০ ও টেস্টে ৮০ এবং পূর্ব গ্যালারি ওয়ানডেতে ১৫০ ও টেস্টে প্রতিদিন ৫০ টাকা করে।
ইউক্যাশের মাধ্যমে ঢাকার ম্যাচগুলোর টিকিট কেনা যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) প্রগতি সরণি, মিরপুর রোড, শান্তিনগর ও উত্তরা শাখায়। সরাসরি কেনা যাবে মিরপুর শাখা থেকে। চট্টগ্রামে ইউক্যাশের মাধ্যমে টিকিট বিক্রি হবে ইউসিবির দামপাড়া, আন্দরকিল্লা ও মুরাদপুর শাখায়। হালিশহর শাখা থেকে কেনা যাবে সরাসরি। ইউক্যাশের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে ম্যাচের দুই দিন আগে। আর সরাসরি টিকিট বিক্রি হবে ম্যাচের এক দিন আগে।