টিকিট বিক্রি কাল থেকে
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন ঢাকায়। সিরিজের টিকিট বিক্রি শুরু আগামীকাল। ঢাকায় গ্রামীণফোন সেন্টারের সাতটি আউটলেট থেকে কেনা যাবে টিকিট।বিসিবির টিকিট অ্যান্ড সিটিং কমিটির সমন্বয়ক কাজী আইনুল ইসলাম জানিয়েছেন, মিরপুরের তিনটি আউটলেট ছাড়াও গ্রামীণফোন সেন্টারের মতিঝিল, ধানমন্ডি, গুলশান ও উত্তরা আউটলেটে টিকিট বিক্রি হবে টিকিট। মোবাইলের মাধ্যমে ই-টিকিট কেনা যাবে আজ থেকে।গ্রামীণফোনের মাধ্যমে ম্যাচপ্রতি টিকিট বিক্রি ১৯২০০টি। অগ্রিম বিক্রি হবে ৫০ শতাংশ। বাকি অর্ধেক ম্যাচের দিন ভেন্যুতে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আপাতত শুধু টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের টিকিটই পাওয়া যাবে। টেস্টের টিকিট বিক্রির দিন-তারিখ পরে জানানো হবে।এবার সাধারণ গ্যালারির টিকিটের দাম ৫০ টাকা, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ১০০, ক্লাব হাউস ৩০০, আন্তর্জাতিক গ্যালারি ৩০০ টাকা এবং ভিআইপি গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা।