টিকিট বিক্রি বন্ধ করবে ক্লিকবিডি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর আইসিসির সতর্কবার্তাও শুনেছে ক্লিকবিডিডটকম ওয়েবসাইট। কাল তাই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে, বিশ্বকাপ টিকিট-সংক্রান্ত সব বিজ্ঞাপন ওয়েবসাইটটি থেকে সরিয়ে নেওয়া হবে এবং চেষ্টা করা হবে ভবিষ্যতে যেন এ রকম বিজ্ঞাপন আর না আসে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসির আইনি উপদেষ্টা বিদ্যা নারায়ণস্বামী ক্লিকবিডিকে টিকিট বিক্রিসংক্রান্ত যেসব কাগজপত্র পাঠিয়েছেন সে অনুযায়ী কোনো ব্যক্তি বিশ্বকাপের টিকিট হস্তান্তর বা বিক্রি করলে সেটি বেআইনি বলে গণ্য হবে এবং তার টিকিট বাতিল করা হবে। এ অবস্থায় ক্লিকবিডি তাৎক্ষণিকভাবে ওই উদ্যোগ নেয়। তবে কাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েবসাইটটিতে বিশ্বকাপ টিকিটের বিজ্ঞাপন দেখা গেছে।