টিকিট রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ আয়োজনে আগের সব টুর্নামেন্টকেই ছাপিয়ে যাওয়ার স্বপ্ন ব্রাজিলিয়ানদের। পাঁচবারের বিশ্বসেরারা তা পারবে কি না, সেটা বলবে সময়। তবে এরই মধ্যে টিকিট বিক্রিতে একটা রেকর্ড গড়ে ফেলেছে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ। প্রথম ধাপেই টিকিটের সফল আবেদন করেছেন ৮ লাখ ৮৯ হাজার ৩০৫ জন। আগের রেকর্ডটি ২০০৬ জার্মানি বিশ্বকাপে, ৬ লাখ ৫৩ হাজার ৫২১। সব মিলিয়ে টিকিটের আবেদন পড়েছে ৬০ লাখেরও বেশি। দ্বিতীয় ধাপের টিকিট বিক্রির আবেদন শুরু হয়েছে গতকাল। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। শেষ কিস্তির টিকিট বিক্রির তারিখ ঘোষিত হবে ৬ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে। ওয়েবসাইট।