টিকে থাকার যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওই দৃশ্যটি কি খেয়াল করেছিলেন? রোববার মানচিনি-আগুয়েরোরা যখন শিরোপা জয়ের উৎসব করছেন, তখন হাসিমুখে অভিনন্দন জানাতে এলেন কুইন্স পার্ক রেঞ্জার্সের জিব্রিল সিজে! ফ্রেঞ্চ স্ট্রাইকার হাসতে পারছিলেন, কারণ ম্যাচ হেরেও প্রিমিয়ারে টিকে গেছে এ মৌসুমেই আবার ইংল্যান্ডের শীর্ষ লিগে উঠে আসা কিউপিআর। প্রিমিয়ারে উন্নীত বাকি দুটি দল শুধু টিকেই যায়নি, পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থেকেই শেষ করেছে লিগ। ১১ নম্বরে আছে সোয়ানসি সিটি, ১২ নম্বরে নরউইচ সিটি। উঠে আসা তিন দলের প্রিমিয়ারে টিকে থাকার সর্বশেষ ঘটনা ২০০১-০২ মৌসুমে। সেবার টিকে গিয়েছিল ফুলহাম, বোল্টন ওয়ান্ডারার্স ও ব্ল্যাকবার্ন রোভার্স। পয়েন্ট টেবিলে ওই তিন দলের অবস্থানও ছিল অনেকটা এবারের মতো—ব্ল্যাকবার্ন ১০, ফুলহাম ১৩, বোল্টন ১৬।