টিকে রইল ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই লেগ মিলিয়ে বার্সেলোনার হারে নিশ্চিত হয়ে গেল চ্যাম্পিয়নস লিগ ফুটবলে কোনো ক্লাবের টানা দ্বিতীয় শিরোপা দেখতে অপেক্ষা করতে হবে অন্তত আরও একটা বছর। তবে এটা কেবলই চ্যাম্পিয়নস লিগের হিসাব, ১৯৫৫-৫৬ মৌসুমে শুরুর পর থেকে ১৯৯০-৯১ পর্যন্ত যখন এই টুর্নামেন্টের নাম ছিল ইউরোপিয়ান কাপ, তখন আছে টানা পাঁচবার শিরোপা জয়ের রেকর্ডও। ১৯৫৬ থেকে ১৯৬০, আলফ্রেডে-ডি-স্টেফানো, ফেরেঙ্ক পুসকাস, রেমন্ড কোপাদের নিয়ে রিয়াল কাঁপিয়ে দিয়েছিল ফুটবল-বিশ্ব। টানা তিনবার করে জয়ের কৃতিত্ব আছে আয়াক্স আমস্টারডাম (১৯৭১-৭৩) ও বায়ার্ন মিউনিখের (১৯৭৪-৭৬)। টানা দুবার জিতেছে বেনফিকা, ইন্টার মিলান, লিভারপুল, এসি মিলান ও নটিংহাম ফরেস্ট।