টিটি দলের চীন-যাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃষ্ঠপোষক জটিলতায় এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে খেলতে চীনে যাওয়া নিয়ে সংশয়ে ছিল বাংলাদেশ দল। অবশেষে সেই জটিলতা কেটেছে। পৃষ্ঠপোষক পাওয়ার পর কাল দুপুরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের টিটি খেলোয়াড়েরা। চীনের উশি শহরে ৯-১৬ এপ্রিল হবে এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপ। বিশ্বকাপের বাছাইপর্বও ধরা হচ্ছে এবারের এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপকে। যেখানে ৩২ দেশের মধ্যে সেরা ২৪–এ থেকে আগামী বিশ্বকাপে খেলার সুযোগও থাকছে বাংলাদেশের।