টিটিতে নির্বাচনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর জানুয়ারিতে নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই টেবিল টেনিস ফেডারেশনে চলছে অ্যাডহক কমিটি। সর্বশেষ গত বছর নভেম্বরে সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল হুদাকে সরিয়ে সরকার নতুন করে দায়িত্ব দেয় জোবেরা রহমান লিনুকে।
সাবেক এই খেলোয়াড়ের দায়িত্বে স্থবির টিটি প্রাণ ফিরে পেয়েছে। এসেই খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচি, বিজয় দিবস টিটি, বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমসের জন্য জাতীয় দল গঠন করেছেন সঠিক প্রক্রিয়ায়। আর আগামী ৩০ জানুয়ারি থেকে পল্টন ইনডোর জিমনেসিয়ামে জাতীয় টেবিল টেনিস শুরু করার জন্য ঘোষণাও দিয়েছেন তিনি।
কিন্তু এই মুহূর্তে এই কমিটি ভেঙে অচিরেই নির্বাচন দেওয়ার দাবি তুলেছেন ফেডারেশনের অন্য কর্মকর্তারা। কাউন্সিলরশিপ পাওয়া ২৪ ক্লাবের ২০ জন সদস্য এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।