টিটির জন্য সুখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের টিটি কাল পেয়েছে একটা সুসংবাদ। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (আইটিটিএফ) জুনিয়র সার্কিটের ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশকে। আগামী বছর ১৭-২১ অক্টোবর ঢাকায় হবে বাংলাদেশ জুনিয়র ওপেন টেবিল টেনিস। আইটিটিএফ এই টুর্নামেন্টের তত্ত্বাবধায়ক তো বটেই, খরচটাও তাদের।গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো ১৬ বারের জাতীয় চ্যাম্পিয়ন জোবেরা রহমান লিনু এটিকে দেখছেন দারুণ এক সুযোগ হিসেবে, ‘এটা অবশ্যই একটা ভালো দিক। আশা করি, আমাদের জুনিয়ররা এমন টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে নিজেদের আরও উন্নত করার চেষ্টা করবে।’ সাবেক টেবিল টেনিস খেলোয়াড় ও বাংলাদেশ জুনিয়র দলের কোচ মোস্তফা বিল্লাহও খুশি, ‘এটা খুবই আনন্দের খবর আমাদের জন্য। সবচেয়ে বড় কথা, এখানে বাংলাদেশের ছেলেমেয়েরাও খেলার সুযোগ পাবে। অভিজ্ঞতা বাড়বে। আইটিটিএফ বাংলাদেশকে ভেন্যু হিসেবে বেছে নিয়েছে, সুযোগটা কাজে লাগিয়ে খেলাটাকে অনেক দূর এগিয়ে নিতে হবে।’ ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাইদুল হক (সাদী) এটিকে বড় এক অর্জন হিসেবে দেখছেন, ‘আমাদের টেবিল টেনিসের ইতিহাসে এটা অনেক বড় ঘটনা।’