টিটির জাতীয় দলে মানস-মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশনের বিরুদ্ধে বরাবরই অভিযোগ উঠেছে। সিনিয়রদের বাদ দিয়ে জুনিয়র খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয় বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে। কিন্তু এবার যথাযথ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তিনজন খেলোয়াড়কে বেছে নিয়েছে টেবিল টেনিস ফেডারেশন। তাঁরা হলের মানস চৌধুরী, মাহবুব বিল্লাহ ও জাভেদ আহমেদ। এই তিনজন খেলবেন বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমসের দলে। ২১ জন খেলোয়াড় থেকে নকআউট পর্বে বেছে নেওয়া হয় ১২ জনকে। এরপর লিগের মাধ্যমে সেরা তিন খেলোয়াড় বেছে নিয়েছে ফেডারেশন।